প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহের ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারের ১৫৩ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮০ জনকে সর্বোচ্চ সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।আজ বৃহস্পতিবার নগরের হালিশহরে চট্টগ্রাম সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৬-এ রায় ঘোষণা করেন। কর্নেল বশিরুল ইসলাম এ আদালতে সভাপতিত্ব করেন।সাজাপ্রাপ্ত অন্যদের মধ্যে ছয়জনকে সাড়ে ছয় বছর, ১৩ জনকে ছয় বছর, ১৬ জনকে সাড়ে পাঁচ বছর, ২৯ জনকে পাঁচ বছর, পাঁচজনকে চার বছর, তিনজনকে তিন বছর, দুজনকে দুই বছর করে এবং একজনকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।২০১০ সালের ৭ জুলাই এ মামলায় বিচারকাজ শুরু হয়। ১৫ বিচার কার্যদিবসে আদালত আজ রায় ঘোষণা করেন।