সাতক্ষীরা, নাটোর, চাঁদপুর ও কুষ্টিয়া থেকে ২৫ জামায়াত নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা, নাটোর, চাঁদপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।সাতক্ষীরায় আটক ৮: সাতক্ষীরা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, কলারোয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রাত আটটার দিকে কলারোয়া উপজেলা সদরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করার অভিযোগে তাদের আটক করা হয়।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জামায়াত নেতা ঈমান আলী শেখ (৬০), জামায়াত কর্মী আসাদুজ্জামান (৩২), মকবুল হোসেন (৫২), এরশাদ আলী (৪৮), শাহ জালালী (৩২), সাইফুল ইসলাম (৩৫) শিবির কর্মী আতিকুর রহমান (২৪) ও কলারোয়া সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মো. আশফাকুজ্জামানকে (৪২) আটক করা হয়েছে।নাটোরে আটক ৯: আমাদের নাটোর প্রতিনিধি জানান, জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেপ্তারকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কায় গতকাল রাতে নাটোর সদর ও বাগাতিপাড়া উপজেলা থেকে নয়জন জামায়াত নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে।নাটোর সার্কেলের সহকারী পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, নাটোর জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যরা শহরের বিভিন্ন বাসা থেকে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আবদুল আউয়াল, জেলা জামায়াতের অফিস সম্পাদক সাদেকুর রহমান, রুহুল কুদ্দুস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী রিয়াজুল হক, জামায়াত কর্মী জয়নাল আবেদীন ও নূরুল ইসলামকে আটক করে। তাঁদেরকে নাটোর সদর থানা হাজতে আটক রাখা হয়েছে। বাগাতিপাড়া থানার পুলিশ উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক এ কে এম আফজাল হোসেন, উপজেলা আমির মোস্তাফিজুর রহমানের ভাই মাহবুবুর রহমান, কর্মী আমজাদ হোসেন ও কারি মোহাম্মদ আবুল কালামকে আটক করেছে। তাঁদেরকে বাগাতিপাড়া থানা হাজতে আটক রাখা হয়েছে। চাঁদপুরে আটক ৪: আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর মডেল থানার পুলিশ গতকাল রাতে শহরের ট্রাক রোড এলাকা থেকে শহর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান মিয়া, জামায়াত কর্মী ইসমাইল হোসেন, আশ্রাফুল এবং মতলব দক্ষিণ থানার পুলিশ উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম মোস্তফাকে আটক করে।কুষ্টিয়ায় আটক ৪: আমাদের কুষ্টিয়া অফিস জানায়, পুলিশ জামায়াতের কুষ্টিয়া জেলা আমির আবদুল ওয়াহেদ, জেলা নায়েবে আমির ফরহাদ হোসাইন, কুমারখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল বারী পাটোয়ারীকে গতকাল রাতে আটক করেছে। জামায়াতের কেন্দ্রীয় তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁরা নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। এ ছাড়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে পুলিশ গতকাল রাতে জামায়াতে ইসলামীর ভেড়ামারা পৌর আমির হাফেজ হারুন অর রশীদকে (৪১) আটক করে। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বোমা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে ভেড়ামারা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, কুমারখালী থানার ওসি আতিয়ার রহমান এবং ভেড়ামারা থানার ওসি এরশাদুল কবীর চারজনকে আটকের বিষয় নিশ্চিত করেছেন।