সাতক্ষীরা জেলা ট্রাক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলা ট্রাক-শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা গত ৩০ মার্চ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সভাপতি আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা মিনিবাস-বাসমালিক সমিতির সভাপতি সাইফুল করিম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ খালেক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, শওকাত আলী, কুরবান আলী, শেখ মোকলেছুর রহমান প্রমুখ।