প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুকিত খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব ১-০ গোলে রসুলপুল ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালেদ খান। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাংসদ আবদুর জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম ও টাউন স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ আজাহার হোসেন। গত ১৫ আগস্ট থেকে রসুলপুর ফুটবল মাঠে এ টুর্নামেন্ট শুরু হয়। এতে ১৬টি দল অংশ নেয়।