সাতক্ষীরা লিনেটের ঈদ আনন্দে বাংলা গান
লিনেট ফাইন আর্টস সংগীত শিক্ষার আসর ‘ঈদ আনন্দে বাংলা গান’ শিরোনামে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২৮ সেপ্টেম্বর সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে।দলীয় তিনটি সংগীত পরিবেশন করেন বন্ধু অশেষ, আরিবা, প্রান্ত, জায়েদ, রিমন, তন্বী, রূপন্তী, মিশু, মৌমিতা, শতাব্দী, পূজা, প্রিন্স, মাধুরী, তনা, সৃষ্টি, তন্দ্রা ও নয়ন। এরপর একক সংগীত পরিবেশন করেন ইমা, পিয়া, মৌ, উষা, অন্না, নয়ন, মনিরুল ও রোজবাবু।অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে শ্রেষ্ঠ পাঁচজন দর্শক নির্বাচিত করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুস সামাদ।সংগীতানুষ্ঠান শুরুর আগে সংগীত শিক্ষার আসরের শিক্ষার্থীদের ২০০৯-১০ শিক্ষাবর্ষের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলসহ ‘অভিজ্ঞানপত্র’ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিনেটের সভাপতি আবু আফ্ফান। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মো. মুনসুর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হামিম হাসান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি মুস্তফা লুৎফুল্লাহ, মো. আজাহার হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক শেখ নূরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতান আলম প্রমুখ।আশাশুনির বুধহাটা ও কুল্যায় নাট্যোৎসবআশাশুনিতে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে বুধহাটা ও কুল্যা ইউনিয়নে দুই দিনের নট্যোৎসব সম্পন্ন হয়েছে। ২৬ সেপ্টেম্বর বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব শুরু হয়। ২৭ সেপ্টেম্বর কুল্যা ইউনিয়নে কচুয়া গার্লস স্কুলে উৎসব শেষ হয়। ডিআরআর চাইল্ড ফোকাস প্রজেক্টের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এডিপি এডুডেকশ প্রজেক্ট এর আয়োজন করে। রবিউল ইসলামের পরিচালনায় ‘পরোপকার’ নাটক মঞ্চস্থ করা হয়। অভিনয়ে ছিলেন জাহিদ হাসান, লিটন রাহা, শামীম হোসেন, বিপব দাশ, পলাশ হালদার, হারাধন মণ্ডল, বিদ্যা কর্মকার, মালতি দাশ, হাসনা হেনা আক্তার, লিটন সরকার, গোবিন্দ সাধু ও গোপাল ঘোষ। অনুষ্ঠান শেষে কচুয়া গার্লস স্কুলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডুকেশন কর্মসূচি কর্মকর্তা উজ্জ্বল মণ্ডল।পাটকেলঘাটায় কবি নজরুলের মৃত্যুবার্ষিকী পালিতজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ২৭ সেপ্টম্বর পাটকেলঘাটা জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সাব রেজিস্ট্রার করিমল আলম, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু ও আবদুল ওয়াদুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন আছাদুল হক, রবিউল ইসলাম, দেবজিৎ মিত্র, অরুণ বিশ্বাস ও মোস্তাফিজুর রহমান।