সাতক্ষীরা সীমান্ত থেকে ছয়জনকে আটক করেছে বিডিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাতক্ষীরা সীমান্তের লক্ষ্মীদাড়ি গ্রামের ঘোষপাড়া সীমান্ত থেকে শিশুসহ ছয়জনকে আটক করেছে বিডিআর। আজ মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলো খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবাগি গ্রামের বাবলু গাজী (২৮), আল আমিন গাজী (২৫), আবু মুছা সরদার (১৩) ও মুজিবর সরদার (১২), রাবেয়া খাতুন (২২) এবং তাঁর শিশুসন্তান আবদুর রহমান (৪)।ভোমরা বিডিআর ক্যাম্পের সুবেদার আবদুল কুদ্দুস জানান, আজ ভোরে লক্ষ্মীদাড়ি সীমান্তের ঘোষপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে টহলরত বিডিআর সদস্যরা তাদের আটক করেন।সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর জানান, এ ঘটনায় ভোমরা বিডিআর ক্যাম্পের হাবিলদার মো. নিজামউদ্দিন বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের নামে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।