সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার বৈকারি সীমান্তের বলদঘাটা নামক এলাকা থেকে মিলন বিশ্বাস (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ছয়টার দিকে সীমান্তের জিরোপয়েন্ট থেকে প্রায় ১৫ গজ ভেতরে তাঁর লাশ পাওয়া যায়। মিলন সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী গ্রামের মুজিবর রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা সীমান্ত কারিগরি কলেজের প্রথম বর্ষের ছাত্র।গ্রামবাসীরা জানায়, গতকাল মিলন সীমান্তে গরু আনতে যান। এরপর আজ সকাল ছয়টার দিকে সীমান্তের জিরোপয়েন্ট এলাকায় মিলনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেওয়া হয়। তাঁর কাঁধের বাঁ পাশে ও হাতে জখমের দাগ রয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেন, বাংলাদেশ থেকে ভারতে গেলে বিএসএফ গুলি করে হত্যা করত। তবে বিজিবির প্রতিবাদের মুখে তাঁরা গুলি না করে ভিন্ন কৌশলে হত্যা করছে।বৈকারি ক্যাম্পের নায়েক সুবেদার মফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নের বৈকারি ক্যাম্পের পক্ষ থেকে ভারতের বশিরহাট মহাকুমার গোবরদা ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে।