সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশির লাশ, সন্দেহ বিএসএফের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার বৈকারী সীমান্তে আজ শুক্রবার সকালে সাইফুল ইসলাম নামের এক বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা গেছে। ওই সীমান্তবর্তী ভারতের গোবরদারি এলাকায় দায়িত্বরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী দাবি করছে। তবে এ ব্যাপারে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও পুলিশ কিছু জানাতে পারেনি।এলাকাবাসীর দাবি, তারা ভোর সাড়ে চারটার দিকে গুলির শব্দ শুনেছে। পরে সকালে বৈকারী সীমান্তে সাইফুলের লাশ পড়ে থাকতে দেখে। সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হতে পারে বলে এলাকাবাসী দাবি করছে। এদিকে সাতক্ষীরা বিডিআরের উপ-অধিনায়ক মেজর শামীম রেজা জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।