সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাতক্ষীরা সীমান্তে দুটি পৃথক স্থানে আটটি গুলি বর্ষণ করেছে। গতকাল সোমবার গভীর রাতে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।সীমান্ত এলাকায় গ্রামবাসীরা জানান, গতকাল সোমবার রাত একটার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা ও জয়নগর সীমান্ত এলাকায় বিএসএফ বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বিএসএফ কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে পাঁচটি এবং বৈকারি ক্যাম্পের বিপরীতে তিনটি গুলি বর্ষণ করে।