সাতক্ষীরা সীমান্তে ১৩ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সাতক্ষীরার সদর উপজেলার বইকারি সীমান্ত থেকে ১৩ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করার দায়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মফিজুল গাজী (১৫), রতন শেখ (৩৫) আবু জাফর গাজী (২০), অরুণ সরকার (২০), রাকেশ সরকার (২০), আকবর আলী গাজী (২০), কৃষ্ণ দাশ (১৮), রাজীবুল সরদার (১৭), মন্টু মণ্ডল (২০), শামসুর মণ্ডল (১৭), বাদল গাজী (২৫), মিজানুর মণ্ডল (২০) ও হাফিজুর রহমান (৩৫)। তাঁদের বাড়ি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার, স্বরূপনগর থানা ও ভাদুরিয়া থানায়। সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়ন বইকারি ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ওই ভারতীয়দের গ্রেপ্তার করা হয়। তাঁরা পাসপোর্ট ছাড়া বাংলাদেশের সীমান্তে প্রবেশ করেছিলেন। তাঁদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ইউএনবি