সাতক্ষীরায় জেলা পরিষদে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর বেলা সোয়া ১২টার দিকে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মনসুর আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, আজ দুপুর সোয়া ১২টার দিকে জেলা পরিষদের চত্বরে গাড়ি গ্যারেজের সামনে কে বা কারা একটি ‘বোমার’ বিস্ফোরণ ঘটায়। এতে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা কিছু ভীত হয়ে পড়ে। তবে এ ঘটনায় কারও কোন ক্ষতি হয়নি।সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, বোমা নয়, একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। কারা এটি বিস্ফোরণ ঘটিয়েছে, এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।এদিকে সাতক্ষীরায় আজ ১৮ দলীয় জোটের হরতালের প্রথমদিন সকাল থেকে সাতক্ষীরা-আশাশুনি ও কদমতলা-বৈকারী, ইটেগাছ-ঘোনাসহ জেলার অধিকাংশ সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে হরতাল-সমর্থকেরা। সকাল আটটার দিকে পুলিশ অবরোধ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।সকালে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকায় হরতালের সমর্থনে জেলা বিএনপির পক্ষ থেকে দুটি আলাদা মিছিল বের করা হয়। দু-একটি ছাড়া শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ভোমরাবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চললেও পণ্য নিয়ে কোনো ট্রাক বন্দর এলাকা ছেড়ে যায়নি।