সাতক্ষীরায় জেলা বিএনপির নেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু জাহিদ ওরফে ডাবলুকে পুলিশ আটক করেছে। আজ বুধবার ভোরে তাঁকে জেলা শহরের নিজের বাসা থেকে আটক করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।