সাতক্ষীরায় বজ্রপাতে ২ ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী গ্রামে আজ মঙ্গলবার দুপুরে বজ্রপাতে দুইজন ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতদের একজন উপজেলার পাতাখালী গ্রামের নির্মল সরকারের ছেলে সৌমিত্র সরকার (২০)। তিনি স্থানীয় মহসীন কলেজের প্রথম বর্ষের ছাত্র। অপরজন একই গ্রামের সঞ্জয় সরকারের ছেলে হরিদাস সরকার (১৫)। সে পাতাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, আজ দুপর সাড়ে ১২টার দিকে তুমুল বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে সৌমিত্র ও হরিদাস বাড়ি ফিরছিল। পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।