সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইয়ং মুসলিম জেনারেশন আয়োজিত আটদলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ১ জানুয়ারি থেকে শুরু হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন আনিছুর রহমান। টুর্নামেন্টে ঝাউডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হাই ও ব্যবসায়ী শাহাজান আলী জুটি চ্যাম্পিয়ন হয়। রানারআপ হয় সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারব হোসেন ও বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক জামান-নাছের জুটি। ৫ জানুয়ারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এস এম শওকাত হোসেন।