সাতক্ষীরার দেবহাটায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই স্থানে একই সময়ে জাতীয়তাবাদী যুবদল ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ ঘিরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঘলঘলিয়া ফুটবল মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌফিক-ই-এলাহী চৌধুরী জানান, আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।সাতক্ষীরা জেলা বিএনপির সহসভাপতি শহিদুল আলম জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা সাড়ে তিনটায় ওই মাঠে সমাবেশ আহ্বান করে স্থানীয় যুবদল। এক সপ্তাহ আগে থেকে ওই সভার প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু পরিকল্পিতভাবে তাদের অনুষ্ঠান ভন্ডুল করতে একই স্থানে একই সময়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ গতকাল বুধবার রাতে হঠাত্ এক সমাবেশ আহ্বান করে। এতে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জানান, দেশব্যাপী জামায়াত-শিবিরের সহিংসতা, নৈরাজ্য ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে তাঁরা দেবহাটার ঘলঘলিয়া মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়ে এলাকায় মাইকিং করলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারির পাশাপাশি ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।