সাতক্ষীরার মির্জাপুর স্কুলে ক্রীড়ানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ৪ এপ্রিল সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের মির্জাপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিচিত্রানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। স্কুলের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এস এম শওকাত হোসেন ও মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খান আবদুল হামিদ, নাছিমা খাতুন, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির। অনুষ্ঠানে মোট ৩৮টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়।মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা: সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ২৯ মার্চ সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলা ও প্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক প্রতিযোগী ২৫টি ইভেন্টে অংশ নেয়।প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. আবদুস সামাদ ও তাঁর পত্নী সুলতানা নিলুফা জাহান।