সাতক্ষীরার লাবসা ও শিবপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নীরবতা ভেঙে জাগো-জাগাও নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ এই স্লোগান নিয়ে ২৯ নভেম্বর শিবপুর ও লাবসা জিসিএ এবং নারী উদ্যোক্তাদের আয়োজনে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মথুরাপুর বাজারে এবং শিবপুরের আবাদের হাটে নারী নির্যাতন প্রতিরোধে প্রগতি নাট্য দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তব্য দেন বরসার সহকারী পরিচালক মো. নাজমুল আলম। বরসা সাতক্ষীরার বাস্তবায়নে, সুইফট নেটওয়ার্ক খুলনা এবং স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট ঢাকার সহযোগিতায় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উদ্যাপন উপলক্ষে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে এর আয়োজন করা হয়।পাটকেলঘাটা ‘ঝড়ের পরে স্কুল’ নাটক মঞ্চস্থ: পাটকেলঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ২৭ নভেম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ আয়োজিত ঝড়ের পরে স্কুল নামক নাটক মঞ্চস্থ হয়েছে। ড. জহির বিশ্বাসের নির্দেশনায় নাটকটি মঞ্চায়নের আগে বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অ্যাকশন এইডের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসিনা পারভিন, রেজোয়ানা হোসাইন, আবু মুসা, পাটকেলঘাটা স্কুলের প্রধান শিক্ষক রেহেনা খানম, শেখ আবদুল হাই, অমর চন্দ্র ঘোষ, প্রবীর সরকার, অমিত ঘোষ প্রমুখ।কলারোয়া সাহিত্য পরিষদের কমিটি গঠন: কলারোয়া পাবলিক ইনস্টিটিউট মিলনায়তনে ২৬ নভেম্বর জেলা সাহিত্য পরিষদ কলারোয়া শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবু নসর। সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, বিশেষ অতিথি জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান, আলী আহমেদ, কামাল রেজা, তপন কুমার মণ্ডল, আলী আহমদ, দিপক শেঠ প্রমুখ।প্রাদেশিক পরিষদের সদস্য মমতাজ আহমেদ, শিক্ষক শেখ আমানুল্লাহ ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএম নজরুল ইসলামকে উপদেষ্টা, আবু নসরকে সভাপতি, বি জি মাওলাকে সহসভাপতি, কামাল রেজাকে সাধারণ সম্পাদক, তপন কুমার মণ্ডলকে যুগ্ম সাধারণ সম্পাদক, রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও লিলি কামালকে মহিলা সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।