সাতক্ষীরায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনচালিত ভ্যান ও ইজি বাইক বন্ধের দাবিতে সাতক্ষীরায় আজ সোমবার সকাল থেকে আটটি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডেকেছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ফলে বিপাকে পড়েছে রুটগুলোতে চলাচলকারী যাত্রীরা।তবে সংগঠনটির সভাপতি রবিউল ইসলামের দাবি, সাধারণ শ্রমিকেরা এ ধর্মঘট ডেকেছেন। তাই তাঁদের এ বিষয়ে কিছুই করার নেই।