সাতক্ষীরায় আটক শিবিরের ৩ কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে আটক শিবিরের তিন কর্মীকে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।তাঁরা হলেন সাতক্ষীরা সরকারি কলেজের স্নাতক দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুর্শিদ আলম (২২), কলারোয়া উপজেলার রুদ্রপুর গ্রামের তবিবুর রহমান (২০) ও সাতক্ষীরা সদর উপজেলার ঘর চালা গ্রামের মো. সাইফুল্লাহ (২০)। তবিবুর ও সাইফুল্লাহ ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্র।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান আলী খান বলেন, গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার মাধবকাটি এলাকায় তিনজন মোটরসাইকেলে করে ঘোরাফেরা করছিল। সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে রাত ১১টার দিকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আটকের সময় তাঁদের কাছে ছাত্রশিবিরের কিছু প্রচারপত্র ও চাঁদা আদায়ের রসিদ পাওয়া গেছে।