সাতক্ষীরায় ইয়াং মুসলিম জেনারেশন কমিটি
সাতক্ষীরা ইয়াং মুসলিম জেনারেশন কমিটির উদ্যোগে ঝাউডাঙ্গা ফুটবল মাঠে ৪ জানুয়ারি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় আগামী তিন বছরের জন্য জামাল নাসেরকে সভাপতি ও মশিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট ইয়াং মুসলিম জেনারেশন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম শওকাত হোসেন ও বিশেষ অতিথি আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আব্দুল বারী, আয়ুব হোসেন আনসারী, আনিছ উদ্দীন, ইয়ারব হোসেন, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, রুমজান আলী, রফিকুল ইসলাম, আব্দুল হাই, জামান নাসের, নুরুল হুদা, মোস্তাফিজুর রহমান, আতাউর রহমান, ইফতেখার হোসেন ও মহসীন আলী। অনুষ্ঠানে ইয়াং মুসলিম জেনারেশনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান শেখ ও কারি সিরাজুল হককে ৩০০ টাকা করে ভাতা দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।