সাতক্ষীরায় কাবাডিতে জেলা মহিলা দল ও দেবনগর যুবসংঘ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেবনগর যুব সংঘের ব্যবস্থাপনায় ১২ জুলাই পুরুষ ও মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পুরুষ কাবাডি দলে অংশ নেয় দেবনগর যুব সংঘ ও দেবহাটা তরুণ সংঘ। অপরদিকে মহিলা কাবাডিতে অংশ নেয় সাতক্ষীরা জেলা দল ও সাতক্ষীরা সদর উপজেলা দল। পুরুষদের খেলায় দেবনগর যুব সংঘ ১৭ পয়েন্ট পেয়ে জয়লাভ করে। প্রতিদ্বন্দ্বী দল দেবহাটা তরুণ সংঘ পায় ১৫ পয়েন্ট। অপরদিকে মেয়েদের খেলায় সাতক্ষীরা জেলা দল ২১ পয়েন্ট পেয়ে জয়লাভ করে। প্রতিদ্বন্দ্বী সাতক্ষীরা সদর উপজেলা দল পায় ১৭ পয়েন্ট। খেলা পরিচালনা করেন কাবাডি ফেডারেশনের রেফারি আহম্মদ হোসেন টুটুল ও সিরাজ উদ্দীন খান। পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক কমিটির সভাপতি আয়ুব হোসেন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাদাত হোসেন।