সাতক্ষীরায় গণপিটুনিতে এক ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় চিংড়ি ঘেরে ডাকাতি ও চাঁদাবাজি করার সময় কালাম বিশ্বাস (৪০) নামের এক ডাকাতকে পিটিয়ে হত্যা করেছেন চিংড়ি ঘের শ্রমিকেরা। এ সময় তাঁরা আরও চার ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেন।গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার রায়পুর গ্রামের মধ্যমবিলে এ ঘটনা ঘটে। চিংড়ি ঘেরের কর্মচারী আলমগীর গাজী জানিয়েছেন, রাত একটার দিকে ১৫-১৬ জনের একদল সশস্ত্র ডাকাত রায়পুরের মধ্যমবিলের মো. গোলাম মোস্তফার চিংড়ি ঘেরে হামলা চালায়। ডাকাতেরা তাঁদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। কর্মচারীরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ডাকাতেরা ঘেরের মাছ লুট করতে থাকে। এ সময় ঘের কর্মচারীরা চিত্কার করলে আশপাশের চিংড়ি ঘের থেকে লোকজন ছুটে এসে ডাকাতদের ঘেরাও করে মারতে শুরু করে। তখন গণটিপুনিতে ঘটনাস্থলেই কালাম বিশ্বাস নামের একজন ডাকাত নিহত হন। আটক করা হয় চার ডাকাতকে। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ব্যাপারে আবদুল গাফফার গাজী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ১৪-১৫ জন ডাকাতের বিরুদ্ধে একটি মামলা করেছেন।