সাতক্ষীরায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় অনুপা বালা দাস (৪৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে আশাশুনি উপজেলার গাবতলা গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। অনুপা সাতক্ষীরার আশাশুনি উপজেলার গাবতলা গ্রামের মহেন্দ্র দাসের মেয়ে।অনুপার ভাই কালিপদ দাস জানান, ২৭ বছর আগে তাঁর বোনের সঙ্গে একই উপজেলার কাদাকাটি গ্রামের ধর্ম দাসের বিয়ে হয়। বছর না ঘুরতেই ধর্ম দাস ভারতে চলে যান। এরপর থেকে তাঁর বোন অনুপা বালা দাস বাপের বাড়ির পাশে সরকারি খাস জায়গায় বাস করতেন। মজুর খেটে তিনি এক বিঘা জমি কেনেন। গতকাল রাত নয়টার দিকে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। সকালে ওই গ্রামের একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।আশাশুনি থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, এ ঘটনায় কালিপদ দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।