সাতক্ষীরায় গ্রুপ থিয়েটার ফেডারেশন গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা মিনি মার্কেটের তমা এন্টারপ্রাইজে মন্ময় মনিরের সভাপতিত্বে ২৪ আগস্ট অনুষ্ঠিত এক সভায় ১১ সদস্যবিশিষ্ট সাতক্ষীরা জেলা গ্রুপ থিয়েটার ফেডারেশন গঠন করা হয়েছে। এতে কমিটির চেয়ারম্যান মনোনীত হন মন্ময় মনির, মহাসচিব সরদার গিয়াস উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সচিব অসিত কুমার রায় চৌধুরী, প্রকাশনা সচিব গাজী শাহজাহান সিরাজ, প্রচার সচিব মোস্তাফিজুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য আমিনুর রশীদ, একাব্বর হোসেন, গাজী হাফিজুর রহমান, সমীর রঞ্জন গাইন, ভোলানাথ মণ্ডল ও জাহিদ রেজা। প্রাথমিকভাবে রমনা থিয়েটার, বিজয়া থিয়েটার, বেত্রবতী সাংস্কৃতিক সংসদ ও সুন্দরবন নাট্যগোষ্ঠী ফেডারেশনভুক্ত হয়।