সাতক্ষীরায় ঘোড়দৌড় প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামে সততা যুব সংঘের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যশোরের বাঘারপাড়া উপজেলার হাগড়া গ্রামের আমিরুল ইসলামের কালাচান ঘোড়া প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় হয় একই গ্রামের আকবর মোল্লার লালচান ঘোড়া। তৃতীয় স্থান পায় নড়াইলের লোহাগড়ার মুরাদ আলী বিশ্বাসের ঘোড়া, চতুর্থ তালা উপজেলার পাটকেলঘাটার ওহাব আলীর ঘোড়া এবং পঞ্চম হয় সদর উপজেলার ছনকা গ্রামের আলী আজগরের ঘোড়া। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তলুইগাছা সততা যুব সংঘের পরিচালক আজগার আলী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শাহিদুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল জলিল, নুরুজ্জামান, শাহাজান আলী, মিজানুর রহমান প্রমুখ।