সাতক্ষীরায় চরমপন্থী নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার বাওয়ালডাঙ্গা গ্রাম থেকে আজ শনিবার মোজাফফর রহমান ওরফে সানা (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, তিনি চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান প্রথম আলো ডটকমকে বলেন, গোপন খবরের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত দুইটার দিকে বাওয়ালডাঙ্গা গ্রামে মোজাফফরের শ্বশুরবাড়ি ঘেরাও করে পুলিশের একটি দল। পরে ভোররাত চারটার দিকে ওই বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্রের দুটি গুলি পাওয়া যায়।ওসি আসলাম খান জানান, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোজাফফর দুটি হত্যা মামলা ও দুটি ডাকাতি মামলার আসামি। এসব মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।