সাতক্ষীরায় চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে বাংলাদেশে আসা ১৮ বাংলাদেশিকে বিজিবির সদস্যরা আটক করেছেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে সাতক্ষীরা ৪১ বিজিবি ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন শিশু, ছয়জন নারী ও আটজন পুরুষ রয়েছে।আটক হওয়া সালমা খাতুন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ভারতে কাজ করেন। মাঝেমধ্যে বাংলাদেশে আসেন। আজ সকালে দেবহাটা উপজেলার পদ্মশাখরা সীমান্ত দিয়ে বাংলাদেশে এসে নড়াইলে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হারান চন্দ্র পাল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৪১ বিজিবি ব্যাটালিয়নের নায়েক নিখিল চন্দ্র বাদী হয়ে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।