সাতক্ষীরায় চিংড়িঘের মালিক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নেংগি গ্রামের একটি চিংড়িঘের থেকে আজ বৃহস্পতিবার সকালে ওই ঘেরের মালিক আবদুল লতিফের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের সন্দেহ, দুর্বৃত্তরা তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে। লতিফের স্ত্রী ময়না বেগম জানান, গতকাল রাত আটটার দিকে তাঁর স্বামী জারিগান শুনতে যান। সেখান থেকে তিনি রাত সাড়ে ১২টার দিকে তাঁদের বাড়ি থেকে ৩০০-৪০০ গজ দূরের নিজস্ব চিংড়িঘেরে যান। এরপর আর রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকাল ছয়টার দিকে ছেলে রাজা চিংড়িঘেরে গিয়ে তার বাবার লাশ পড়ে থাকতে দেখে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লস্কর জাহেদুল হক জানান, আবদুল লতিফের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় রয়েছে মোটা দাগ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করেছে।