সাতক্ষীরায় ছয় গুণী ব্যক্তিকে কবি শামসুর রাহমান পদক প্রদান
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাতক্ষীরায় ছয়জন গুণী ব্যক্তিকে কবি শামসুর রাহমান পদক ২০১০ প্রদান করা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে ২০ সেপ্টেম্বর কলারোয়া সাহিত্য পরিষদ এ পদক দেয়।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দেলওয়ার হায়দার প্রধান অতিথি হিসেবে এই পদক ও সনদ প্রদান করেন। পদক পাওয়া ব্যক্তিরা হলেন, আবৃত্তি ও সাহিত্যে বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, বাকিশল্প ও নাট্যকর্মে নিরঞ্জন অধিকারী, অভিনয় ও নাট্যে ফাল্গুনী হামিদ, ছড়া সাহিত্যে শেখ আশরাফুল হক, সাংবাদিকতায় মিজানুর রহমান ও সাহিত্যে শুভ্র আহমেদ। কলারোয়া সাহিত্য সংসদ ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শেখ নূরুল হক ও বাগেরহাট বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সদস্যসচিব মুনিয়া সুলতানা।