সাতক্ষীরায় জিপিএ-৫ পেয়েছেন ২২৭ জন
সাতক্ষীরা জেলায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ২২৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ১০৫ জন, দেবহাটা উপজেলায় ২০ জন, তালা উপজেলায় ২২ জন, কলারোয়া উপজেলায় ৪৮ জন, আশাশুনি উপজেলা আটজন, কালিগঞ্জ উপজেলায় ১৭ জন এবং শ্যামনগর উপজেলায় সাতজন।সংশ্লিষ্ট কলেজ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ১০৩ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ৪৪ জন, সিটি কলেজ থেকে ২৫ জন, দিবা-নৈশ কলেজ থেকে ১০ জন, সরকারি মহিলা কলেজ থেকে দুজন, সীমান্ত আদর্শ ডিগ্রি কলেজ থেকে ১০ জন, ছফরুন্নেছা মহিলা কলেজ থেকে একজন, ইউনাইটেড কলেজ থেকে দুজন, গাভা আইডিয়াল কলেজ থেকে একজন, ঝাউডাঙ্গা কলেজ থেকে সাতজন, আকড়াখোলা আইডিয়াল কলেজ থেকে দুজন এবং এম এ গফুর মডেল কলেজ থেকে একজন এ প্লাস পান।দেবহাটা উপজেলায় ২০ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ থেকে ১১ জন, হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজ থেকে তিনজন, দেবহাটা কলেজ থেকে তিনজন এবং নলতা আহসানিয়া মিশন কলেজ থেকে তিনজন জিপিএ-৫ পান।তালা উপজেলায় ২৭ জনের মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা কলেজ থেকে ১০ জন, মহিলা কলেজ থেকে নয়জন এবং কুমিরা মহিলা কলেজ থেকে তিনজন জিপিএ-৫ পেয়েছেন। কলারোয়ায় ৪৮ জনের মধ্যে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ থেকে ২৪ জন, কাজীরহাট কলেজ থেকে ১২ জন, সরকারি কলেজ থেকে ছয়জন, হাজী নাছির উদ্দীন কলেজ থেকে তিনজন, বেগম খালেদা জিয়া কলেজ থেকে দুজন এবং হাবিবুল ইসলাম কলেজ থেকে একজন জিপিএ-৫ পেয়েছেন।আশাশুনি উপজেলায় আটজন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে আশাশুনি ডিগ্রি কলেজ থেকে পাঁচজন, বুধহাটা কলেজ থেকে একজন এবং বরদল বিপিএম কলেজ থেকে দুজন এ প্লাস পান।কালিগঞ্জ উপজেলার ১৭ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে কাজী আলাউদ্দীন কলেজ থেকে একজন, কালিগঞ্জ ডিগ্রি কলেজ থেকে একজন, রোকেয়া মুনছুর কলেজ থেকে তিনজন, ডিআরএম আইডিয়াল কলেজ থেকে চারজন, নলতা রেসিডেন্সিয়াল কলেজ থেকে তিনজন এবং রাজবাড়ী ডিগ্রি কলেজ থেকে একজন এ প্লাস পেয়েছে। এবার এইচএসসি পরীক্ষায় শ্যামনগর উপজেলায় সাতজন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে মুন্সিগঞ্জ কলেজ থেকে তিনজন, আতরজান মহিলা কলেজ থেকে দুজন এবং মহাসীন কলেজ থেকে দুজন পান। শ্যামনগর উপজেলা কেন্দ্র থেকে এবার এইচএসসিতে এক হাজার ১২২ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮১৩ জন পাস করেছেন। সামগ্রিক ফলাফলে মেয়েরা এগিয়ে রয়েছে। উপজেলায় মোট পাসের হার ৭২ দশমিক ৪৫ শতাংশ।