সাতক্ষীরায় জেএমবির সদস্য সন্দেহে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি সদস্য সন্দেহে আবদুল মান্নান (৫২) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার পারকুকরালি গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম হাসেম খান জানান, তাঁদের কাছে সংবাদ রয়েছে যে আবদুল মান্নান জেএমবির সদস্য। তিনি এলাকায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং জঙ্গিদের সংগঠিত করার চেষ্টা চালাচ্ছেন। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তবে গ্রেপ্তার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, তিনি কোনো গোপন সংগঠনের সঙ্গে জড়িত নন। তিনি একজন জামায়াতের সমর্থক।