সাতক্ষীরায় তথ্যমেলা শুরু ২৮ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিআইবির সচেতন নাগরিক কমিটি ও ইয়েস গ্রুপের যৌথ সভা ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। টিআইবির অস্থায়ী কার্যালয়ে সনাকের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন সনাকের যুগ্ম আহ্বায়ক পবিত্র মোহন দাশ, দিলারা বেগম, সুশান্ত কুমার ঘোষ, টিআইবির এরিয়া ম্যানেজার আব্দুর রহমান, মাসুদ মিয়া, ইয়েস গ্রুপের সমন্বয়কারী নাজমুল হক, সহসমন্বয়কারী আব্দুস সামাদ, নাসরিন নাহার প্রমুখ। সভায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমী চত্বরে ২৮ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী প্রথমবারের মতো তথ্যমেলা আয়োজন করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিতর্ক, কবিতা আবৃতি ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।