সাতক্ষীরায় দু’গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত ৪০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শঙ্করকাটি ও দেউল গ্রামের ৪০০ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গতকাল শনিবার রাতে শতাধিক মানুষকে সাতক্ষীরার শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রবিবার আক্রান্ত এলাকায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি চিকিত্সক দল পাঠানো হয়েছে। শ্যামনগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।শঙ্করকাটি গ্রামের রুহুল আমিন জানান, শেষ রোজার দিন গত শুক্রবার স্থানীয় একটি মসজিদে ইফতারি খাওয়ার পর কয়েক জন অসুস্থ হয়ে পড়ে। ঈদের দিন সন্ধ্যা থেকে তাদের গ্রামের শতাধিক পরিবারের সদস্যদের ডায়রিয়া দেখা দেয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে গতকাল রাতে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।