সাতক্ষীরায় নজরুল সংখ্যার মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলা প্রশাসকের বাসভবনসংলগ্ন সম্মেলন কক্ষে ১৯ জুলাই সাহিত্যপত্র বিজয়ের নজরুল সংখ্যা ২০১০-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মুক্তিযোদ্ধা ইনামুল হক বিশ্বাসের সভাপতিত্বে মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। আলোচনা করেন আবদুল হামিদ, নিমাই মণ্ডল, পল্টু বাসার, সালেহা আক্তার, শুভ্র আহমেদ ও নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান পরিচালনা করেন মনিরুজ্জামান।