সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় দিনমজুর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার যুগিবাড়ী এলাকায় আজ সোমবার সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় আবদুল খালেক (৪৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর ছেলে হোসেন আলী (১৮)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ছয়টার দিকে খালেক ও তাঁর ছেলে হোসেন সাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। সাতক্ষীরা-যশোর মহাসড়কে সাতক্ষীরা সদর উপজেলার যুগিবাড়ী এলাকায় পৌঁছানোর পর একটি পিকআপ ভ্যান তাঁদের সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। আহতাবস্থায় তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকাল আটটার দিকে খালেক মারা যান। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক তৌহিদুর রহমান জানান, হোসেন আলীর অবস্থাও আশঙ্কাজনক।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।