সাতক্ষীরায় পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ থানায় কর্মরত পুলিশ কনস্টেবল লুত্ফর রহমান (৫০) গতকাল রোববার রাতে আত্মহত্যা করেন। রাত ১১টার দিকে থানা কম্পাউন্ডের বরইগাছ থেকে গলায় দড়ির ফাঁস লাগানো তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত লুত্ফরের বাবার নাম আবদুল গফুর মোল্লা। তাঁর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাটঝাঁপা গ্রামে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি আজ সোমবার সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবীন্দ্রনাথ মণ্ডল বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।