সাতক্ষীরায় বজ্রপাতে ইউপি সদস্যসহ নিহত ২
সাতক্ষীরায় ব্রজপাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও একজন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে দুজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে সাতক্ষীরার তালা উপজেলার শিয়ালডাঙ্গা বিলে কাজ করার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঝড়ে চার শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে জমির ফসলও।ব্রজপাতে নিহত ব্যক্তিরা হলেন তালা উপজেলার খেসরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সোনা বাঁধাল গ্রামের নিতাই মণ্ডল (৫৪) ও কৃষিশ্রমিক আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের প্রভাষ মণ্ডল (৪০)।ওই দুই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে হঠাত্ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস শুরু হয়। পাঁচ-সাত মিনিটের বাতাসে জালালপুর ইউপির জালালপুর, শ্রীমন্তকাটি, হরিহর নগর, খেসরা ইউপির শালিখা, সোনাবাঁধালসহ ৮-১০টি গ্রামের চার শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ে। মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ঘরের চাল উড়ে গেছে। এ সময় কেটে রাখা এবং খেতে থাকা পাকা বোরো ধানেরও ক্ষতি হয়েছে। এ সময় ব্রজপাতে ওই দুজন নিহত হন।তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।