সাতক্ষীরায় বজ্রপাতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে বজ্রপাতে এক মত্স্য ব্যবসায়ী মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।নিহতের নাম আনছার আলী (৩৫)। তিনি কালীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে তিনি নিজের মত্স্য ঘের থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে হঠাত্ বজ্রপাত হয়। এতে তাঁর মৃত্যু হয়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।