সাতক্ষীরায় বাঘ নিয়ে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে পালিয়ে আসা একটি বাঘকে নিয়ে সাতক্ষীরার শ্যামনগরের আবাদচণ্ডীপুর গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাঘটি চুনো নদী পার হয়ে আজ শুক্রবার ভোরে লোকালয়ে চলে আসে। গ্রামের খোরশেদ মিয়ার ঘরে বাঘটি ঢুকে পড়েছে। ঘরের দরজা বন্ধ থাকলেও গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। আশপাশের গ্রামের ২০ থেকে ২৫ হাজার মানুষ, প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা বাঘটিকে ঘিরে রেখেছেন। খুলনা থেকে পশ্চিম বন বিভাগের কর্মকর্তা অবনী ভূষণ ঠাকুর বাঘ ধরার জন্য বিশেষজ্ঞ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। কিন্তু দলটি বলছে এত বড় বাঘ ধরার জন্য প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম তাদের কাছে নেই। বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকাবাসী জানায়, বাঘটি গ্রামে ঢোকার সময় পাঁচটি ছাগল হত্যা করেছে।ঘটনাস্থলে সাতক্ষীরা-৪ আসনের সাংসদ গোলাম রেজা, ৪১ ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ ও বন বিভাগের আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন।