সাতক্ষীরায় বার্ষিক অ্যাথলেটিকস ৩০ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা পর্যায়ের বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা আগামী ৩০ এপ্রিল সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চারটি গ্রুপে যথাক্রমে সিনিয়র গ্রুপ পুরুষ, সিনিয়র গ্রুপ মহিলা, জুনিয়র গ্রুপ অনূর্ধ্ব-১৫ কিশোর এবং জুনিয়র গ্রুপ অনূর্ধ্ব-১৫ কিশোরী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন উপজেলা ও প্রতিটি ক্লাব সংস্থা থেকে দুজন করে অ্যাথলেট অংশগ্রহণের সুযোগ পাবে। আগ্রহীদের ২৭ এপ্রিলের মধ্যে সাজেক্রিস দপ্তরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।