সাতক্ষীরায় বাস দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাউখালীতে এক বাস দুর্ঘটনায় চারজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানায়, শ্যামনগর থেকে সাতক্ষীরা যাওয়ার পথে বাসটি পাউখালী পৌঁছলে এর সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত হয় ৪২ জন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।