সাতক্ষীরায় বাসচাপায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের বংশীপুর এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টায় একটি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের হাবিবুর রহমান সরদার (২৪) এবং একই গ্রামের জহুর আলী মল্লিক (২৬)।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে হাবিবুর রহমান ও জহুর আলী শ্যামনগরের বংশীপুর এলাকার আশা পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল ভরে রাস্তায় ওঠেন। এর পর পরই ভেটখালী থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি বাস তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুজ্জামান জানান, বাসটি আটক করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ নিয়ে থানায় কেউ মামলা করেনি।