সাতক্ষীরায় বিডিআর বিদ্রোহ মামলার চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা-৭ নীলডুমুর বিডিআর ব্যাটালিয়নে বিদ্রোহ মামলায় আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়েছে আজ। এ নিয়ে চার দিনে মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে সকাল সাড়ে নয়টায় এ বিচারকাজ শুরু হয়। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বেলা একটায় আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর আগে গত সোমবার এ মামলায় ৬০ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন।