সাতক্ষীরায় বিস্ফোরণে এক ব্যক্তি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর গ্রামে এক বিস্ফোরণে বাবু মুখার্জি (২৭) নামের একজন আহত হয়েছেন। আজ সোমবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহত বাবু মুখার্জি জানান, বাড়ির আঙিনায় স্তূপকৃত আবর্জনা কোদাল দিয়ে পরিষ্কার করার সময় স্তূপের মধ্য থেকে একটি বিস্ফোরণ ঘটে। এতে তাঁর মুখ ও বুকের বিভিন্ন স্থান পুড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় জালালপুর ইউপি সদস্য পলাশ কুমার ঘোষের সহযোগিতায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিত্সক স্বপ্না মণ্ডল জানান, বাবু মুখার্জির আঘাত গুরুতর নয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।