সাতক্ষীরায় বোমা বিস্ফোরণ নিহত ১, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বোমা বিস্ফোরণে শুকুর আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে দুর্বৃত্তরা বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় কার্যালয়ে ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম উপস্থিত থাকলেও তাঁর কোনো ক্ষতি হয়নি।আহত ব্যক্তিরা হলেন: আনসার আলী (৪৫), জিয়াউর রহমান (৩২), মাউফর রহমান (৫০), আবদুল আলীম (৩৫) ও বাবলু রহমান (৩০)। তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলো ডটকমকে বলেন, শুকুর আলীকে গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দুপুর সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।বোমা বিস্ফোরণে ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামের কোনো ক্ষতি হয়নি এবং তিনি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন শওকত।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বলেন, বোমাটি কে বা কারা ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।