সাতক্ষীরায় রবীন্দ্রবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে লিনেট ফাইন আর্টস সংগীত শিক্ষার আসরের শিক্ষার্থীরা সংগঠনের নিজস্ব ভবনে ৮ মে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানে বক্তব্য দেন ইকবাল হাসান ও কবির উদ্দীন আহমেদ। দ্বিতীয় পর্বে সংগীতানুষ্ঠানে আরিবা, মায়া, প্রান্ত ভট্টাচার্য, পূজা ভট্টাচার্য, নিহা, সুস্মিতা, বন্নি, মৌমিতা, শতাব্দী, মাধুরী, আশা, তনা, আধীর সমবেত রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। এরপর একক সংগীত পরিবেশন করেন আইরিন পারভীন, শবনম রোজ, সুমাইয়া শারমিন মৌ ও ঊষা মৌলিক।