সাতক্ষীরায় লোকসংগীত ও নাটক মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের মধ্যে শিল্পীরা একে একে গাইলেন মনোমুগ্ধকর গান। গাইলেন আসাদুজ্জামান, রাজিয়া সুলতানা, বৈকুণ্ঠী বয়াতী, আব্দুর রশিদ, আজাদ ও লক্ষ্মী ব্যানার্জি। লোকসংগীতের পর ‘ভূমিহীনদের বাঁচার লড়াই ও সরকারি খাসজমিতে ভূমিহীনদের অধিকার’ বিষয়ক নাটক মঞ্চস্থ হয়। নাটকে দেখানো হয়েছে, গ্রামের প্রভাবশালীরা কীভাবে খাসজমি দখল করে গ্রামের দরিদ্র কৃষক, মজুর, শ্রমিক ও বর্গাচাষিদের অধিকার বঞ্চিত করে ও নির্যাতন চালায়। নাটকে অভিনয় করেন সুব্রত ঘোষ, সুসেন গাইন, মহাদেব মণ্ডল, উত্তম মুখার্জি, আব্দুর রহমান, স্বপ্না দাস, রত্না দাস প্রমুখ। বেসরকারি সংস্থা উত্তরণের উদ্যোগে মানুষের জন্য সহযোগিতায় সাতক্ষীরা দীপালোক একাডেমির পরিবেশনায় সাতক্ষীরার জোড়দিয়া, ব্যাংদাহ, কপিলমুনি ও গাইকগাছায় সচেতনতামূলক এ নাটক মঞ্চস্থ ও লোকসংগীত পরিবেশন করা হয়। এসব অনুষ্ঠানের শুরুতে রেনুকার কর্মকার, আনিসুর রহমান, হাফিজুর রহমান, মো. রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।