সাতক্ষীরায় শরৎ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের কষ্টের কান্না হয়ে আসে বর্ষা। ‘শরৎ আসে বর্ষার কান্নার জল মুছিয়ে দিতে...’, ‘শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে...’, ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা—/নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই— লুকোচুরি খেলা...’ এমনই হাজারো কথা, গান আর কবিতায় মুখরিত ছিল সাতক্ষীরা অফিসার্স ক্লাব চত্বর। জেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ৯ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত শরৎ উৎসব ১৪১৭।উৎসব উপলক্ষে সাতক্ষীরা-অফিসার্স ক্লাব চত্বর হয়ে ওঠে কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী, সংগীতশিল্পীদের মিলনমেলা। জেলা প্রশাসক মো. আবদুস সামাদ প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সুলতানা নিলুফার জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হায়দার, জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক হেনরী সরদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকেশ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সুলতান আলম, আবদুল হামিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এনামুল হক বিশ্বাস প্রমুখ।শরতের কবিতা আবৃত্তি করেন গাজী শাহাজান সিরাজ, সৈয়দ একতেদার আলী, পল্টু বাশার, হাসিবুর রহমান, শুভ্র আহমেদ, সালেহা আকতার, কাজী মুহাম্মদ ওয়ালিউলাহ, মনিরুজ্জামান, সুমনা, পান্না, মনিরুজ্জামান, সিরাজুর রহমান প্রমুখ। সন্ধ্যার পর বসে সংগীতের আসর। সুলতানা নিলুফার জাহান, লিনেট শিল্পগোষ্ঠীর পরিচালক আবু আফফান রোজ বাবু ও তার দল, শিশুশিল্পী নাফিজ আর সামিয়া পরিবেশন করেন শরতের গান। কলারোয়ায় গাঙচিল-দক্ষিণ বাংলা লেখক সম্মেলন কলারোয়ায় গাঙচিল দক্ষিণ বাংলা ১৫তম লেখক সম্মেলন ১১ অক্টোবর কলারোয়া জিকেএমকে মডেল পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে। এমসিএ কবি মমতাজ আহমেদ অনুষ্ঠানের শুভসূচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় কমিটির এস এম রইজ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম, আবু নসর, এম এ ফারুক, রইচ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহিদুল আলম, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক প্রমুখ। বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি শেখ আমানুলাহ। রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কবিতা আবৃতি ও আলোচনা করেন শেখ আজিজুল ইসলাম, বি এম সিরাজ, মোস্তফা ফারুকুজ্জামান, গাজী শাহজাহান সিরাজ, শুভ্র আহমেদ, আমিনুর রশিদ, আমিনুর রহমান খান, তৃপ্তি মোহন মল্লিক, সায়েম ফেরদৌস মিতুল, বিজন বিশ্বাস, সুধাংশু শেখর সরকার, শেখ কামাল রেজা, পথিক মজুমদার, শশাংক শেখর ঢালী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান আখতার হোসেন, খন্দকার জাকির হোসেন ও সোবহান আমিন।