সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে দেবহাটা উপজেলার গাজীরহাট এলাকায় গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে একটি মোটরসাইকেল ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের আবদুল জলিল পাড় (৪৫) এবং দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার এক স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবদুল হামিদ (৬০)।প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীরহাট এলাকায় কালীগঞ্জগামী বিআরটিসির যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরাগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আবদুল জলিল পাড় মারা যান। মারাত্মক আহত অবস্থায় আবদুল হামিদকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রাত ১০টার দিকে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।কালীগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।