সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আজ শুক্রবার সকালে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের চালকের দুই সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ৩০ জন যাত্রী। সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের প্রশান্ত ঘোষ (৪৫) ও ইদ্রিস আলী (২০)।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল আটটার দিকে আশাশুনির চাপড়া থেকে বাসটি সাতক্ষীরার দিকে যাচ্ছিল। সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ডান পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালকের দুই সহকারী ইদ্রিস ও প্রশান্ত ঘটনাস্থলে মারা যান। বাসের ছাদের ওপর থাকা ৩০ জন যাত্রী পড়ে গিয়ে আহত হন। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ইব্রাহিম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।